চাঁপাইনবাবগঞ্জে রমজান উপলক্ষে পচা ও নিম্নমানের খেজুর মজুত, রাখার দায়ে ১ লাখ টাকা জরিমানা।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৬-০১-১৭, ১১:৪৩ অপরাহ্ন /
চাঁপাইনবাবগঞ্জে রমজান উপলক্ষে পচা ও নিম্নমানের খেজুর মজুত, রাখার দায়ে ১ লাখ টাকা জরিমানা।
print news || Dailydeshsomoy

প্রকাশিত

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের পুরাতন বাজারে রমজান মাসকে ঘিরে পচা ও নিম্নমানের খেজুর মজুতের দায়ে এক দোকান মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়াও অভিযানে ৩০ কেজি নিম্নমানের ও পচা খেজুর মহানন্দা নদীতে ফেলে বিনষ্ট করা হয়।

পাশাপাশি ভেজাল ৭৫ কেজি গুড়, ৪ কেজি অননুমোদিত রং এবং শিশুখাদ্যের সাথে খেলনা রাখার অপরাধে ২ হাজার টাকার পণ্য ধ্বংস করা হয়।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

জানা যায়, রমজান মাসকে ঘিরে পুরাতন বাজারে মেসার্স এনামুল এন্টারপ্রাইজে মজুত করা খেজুরের দোকানের গোডাউনে পচা ও নিম্নমানের খেজুর পাওয়া যায়। যা খাওয়ার অনুপযোগী। তাই জরিমানার পাশাপাশি এসব খেজুর বিনষ্ট করা হয়েছে। এছাড়াও একই এলাকায় আরেকটি দোকানে গুড়ে ভেজাল পাওয়া যায়। প্রায় ৭৫ কেজি গুড় বিনষ্ট করা হয়।
অভিযানে একটি বেকারি প্রস্তুতকারক ফ্যাক্টরিতে কেক ও বিস্কুট তৈরিতে ব্যবহার করা অননুমোদিত ৪ কেজি রং নষ্ট করা হয়। এছাড়াও শিশুখাদ্যের সাথে খেলনা রাখার দায়ে এসব ২ হাজার টাকার পণ্য নষ্ট করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম, নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন। অভিযানে র‍্যাব, পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেন।