গলাচিপায় সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৫-২৩, ১২:০৭ পূর্বাহ্ন /
গলাচিপায় সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়।
print news || Dailydeshsomoy

প্রকাশিত

সঞ্জিব দাস , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ-

পটুয়াখালীর গলাচিপায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান। বুধবার বিকাল ৫ টায় উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবনে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, ইউএনও মাহমুদুল হাসান সভার সভাপত্বি করেন। সভায় উপস্থিত ছিলেন দৈনিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক শংকর লাল দাশ, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় (ইত্তেফাক), সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান (সংবাদ), গলাচিপা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাজ্জাদ আহমেদ মাসুদ (বাংলাদেশ প্রতিদিন ও শিক্ষা তথ্য), সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রুবেল (সন্ধ্যাবাণী), মোহাম্মদ নাসির উদ্দিন (আমাদের সময়), সাইমুন রহমান এলিট (কালের কন্ঠ), মুনতাসীর মামুন (ভোরের কাগজ), রিয়াদ হোসাইন (যায়যায়দিন), মাসুদুর রহমান (আমাদের অর্থনীতি), সঞ্জিব দাস (বাংলাদেশ বুলেটিন), বিনয় কর্মকার (আজকের বাংলাদেশ), মো. হারুন অর রশিদ (নয়াদিগন্ত), মো. কাওসার (সমকাল), মো. মাসুদ (মুক্ত খবর), সাকিব হাসান (৭১ টিভি), সাব্বির আহমেদ ইমন (এশিয়ান টিভি), মাজহারুল ইসলাম মলি (মানব জমিন), মো. শহিদুল ইসলাম মোল্লা ও আরেফীন লিমন প্রমুখ। ইউএনও মাহমুদুল হাসান উপকূলীয় গলাচিপা উপজেলাকে বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সরকারিভাবে যা যা করণীয় তা তিনি আন্তরিকতার সঙ্গে পালন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সাংবাদিকদের সাথে। তিনি বলেন, ‘উপজেলার অসম্পূর্ণ বিভিন্ন নির্মাণাধীন ব্রিজ, স্লুইস, রাস্তা-ঘাট সংস্কার কাজ যাতে দ্রুতগতিতে সম্পন্ন করা যায় সেজন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে তাগিদ দেয়া হবে। শিক্ষাঙ্গণসহ সকল দুর্নীতি, সন্ত্রাস ও মাদক নির্মূলে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স ভূমিকা পালন করবে।