

প্রকাশিত
আয়নাল ইসলাম।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ধূমপান ও তামাকজাত দ্রব্য প্রতিরোধ টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের মিলনায়তনে, উপজেলা নির্বাহী কর্মকর্তা, এন এম আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে – ধূমপান ও তামাকজাত দ্রব্য প্রতিরোধ টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি),আমির সালমান রনি,
উপজেলা সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন,শাহীন।
উপজেলা স্বাস্থ্য প প কর্মকর্তা ডাঃ জামাল উদ্দিন।
গফরগাঁও থানা অফিসার ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া , পাগলা থানা অফিসার ইনচার্জ ফেরদৌস আলম,
উপজেলা নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিক।
উপজেলা প্রশাসনিক কর্মকর্তা, বদরুল আলম।
উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা, জাহাঙ্গীর আলম সহ
ফায়ার স্টেশন কর্মকর্তা, ইউনিয়নের দায়িত্বে থাকা প্রশাসক সহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্য ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তব্যে নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুন, ধূমপানমুক্ত আইন ও নীতিমালা কার্যকরভাবে বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন এবং তামাকজাত পণ্যের ব্যবহার নিয়ন্ত্রণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। এই সভাগুলো তামাক নিয়ন্ত্রণ সংক্রান্ত আইনগুলো বাস্তবায়নের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।
জনসচেতনতা বৃদ্ধি: তামাকজাত দ্রব্যের অপকারিতা সম্পর্কে জনসাধারণকে অবহিত করা এবং তামাকমুক্ত সমাজ গড়তে উদ্বুদ্ধ করা।


















আপনার মতামত লিখুন :