print news || Dailydeshsomoy

প্রকাশিত

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

গোপালগঞ্জে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ নাজমা খানম (৩৫) নামের এক নারীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬)। গতকাল রোববার (২৫ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে শহরের পুলিশ লাইনসংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায় আদি ঘোষ পূজা মিষ্টি ভান্ডারের সামনে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
র‍্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, আটক নাজমা খানম গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামের খোরশেদ সিকদারের মেয়ে।
র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভাটিয়াপাড়া র‍্যাব-৬-এর একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ঢাকা থেকে সায়েদাবাদ বাসস্ট্যান্ড হয়ে পরিবহনে আসা নাজমা খানম একটি কাপড় বহনের ব্যাগ নিয়ে বাস থেকে নামেন। পরে রিকশায় ওঠার জন্য অপেক্ষা করার সময় তাঁর ব্যাগ তল্লাশি করে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এরপর তাঁকে আটক করা হয়।
র‍্যাব আরও জানায়, এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।