

প্রকাশিত
আয়নাল ইসলাম।
ময়মনসিংহের গফরগাঁওয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যার নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ মে) সকাল ১১টায় গফরগাঁও ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজনে উপজেলা মডেল মসজিদে ইসলামিক ফাউণ্ডেশন কার্যালয়ের মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড অফিসার আ,ন,ম মাহফুজুল হক এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
উপজেলা নির্বাহী অফিসার, এন এম আব্দুল্লাহ আল মামুন,
এ সময় বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সকল ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠলে দেশে সাম্প্রদায়িকতার জায়গায় হবে না। বন্ধুত্বের শক্তিই সাম্প্রদায়িকতা রুখে দেবে। সম্প্রীতি রক্ষায় সকল শ্রেণি-পেশা ও ধর্মের মানুষকে এগিয়ে আসতে হবে। সম্প্রীতি রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহবান জানান বক্তারা।
সভা শেষে দেশ ও জাতীর কল্যাণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


















আপনার মতামত লিখুন :