

স্টাফ রিপোর্টার মোঃহানিফ খান
১৪/১০/২০২০ রোজ বুধবার
সারাদেশের সাথে মিল রেখে ময়মনসিংহের গফরগাঁওয়ে
বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান নির্ধারিত ডিলারগণ শতভাগ চাউল বিতরণ করছে বলে ডিলারদের দাবি।
সরোজমিনে খোঁজ নিয়ে জানা যায়,
চর আলগী , সালটিয়া, বাড়বারিয়া, রসুলপুর, যশরা ইউনিয়ন সহ প্রায় সব গুলো ইউনিয়নে ১০ টাকা কেজি চাউল বিতরণ করা হচ্ছে।
সালটিয়া ইউনিয়নের ডিলার, মোঃ সিদ্দিকুর রহমান দিলীপ বলেন মাননীয়প্রধানমন্ত্রীর ঘোষিত ক্ষুধা মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে খাদ্য অধিদপ্তরের হতদরিদ্র সাধারণের মাঝে ১০ টাকা কেজি চাউল বিতরণ করছি।
বারবারিয়া ইউনিয়নের ডিলার মোঃ শাহজাহান মিয়া বলেন করোণা কালীন সময়ে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি চাল বিক্রি করতে আমরা অঙ্গিকার বদ্ধ।
চর আলগী ইউনিয়ন ডিলার আব্দুল মোতালিব ফকির, রসুলপুর, ডিলার রুবেল মিয়া, মোহাম্মদ আনিসুর রহমান, যশোরা ইউনিয়নের নজরুল ইসলাম কে স্বাস্থ্যবিধি মেনে ১০ টাকা কেজি চাউল বিক্রি করতে দেখা যায়।
প্রতিটি চাউল বিতরণ কেন্দ্রে তদারকি অফিসারদের উপস্থিতি পাওয়া যায়।
এতে দরিদ্র ও সাধারণ জনগণ সন্তুষ্টি প্রকাশ করেন।


















আপনার মতামত লিখুন :