অসুস্থ সাংবাদিক সোবহান ফারুককে বিএনপি নেতা তানভীর হুদার আর্থিক সহায়তা প্রদান ।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৮-২৫, ৯:৪৮ অপরাহ্ন /
অসুস্থ সাংবাদিক সোবহান ফারুককে বিএনপি নেতা তানভীর হুদার আর্থিক সহায়তা প্রদান ।
print news || Dailydeshsomoy

প্রকাশিত

সুমন আহমেদ, মতলব (চাঁদপুর)

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার সিনিয়র সাংবাদিক মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক দীর্ঘ দিন যাবৎ অসুস্থ তিনি ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন। 

অসুস্থ সাংবাদিক সোবহান ফারুকের পাশে দাঁড়িয়েছেন সাবেক তথ্য সংস্থাপন প্রতিমন্ত্রী প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদার জ্যেষ্ঠপুত্র চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা। 

সোমবার (২৫ আগস্ট) সন্ধায় তানভীর হুদার পক্ষে এ অর্থ পৌছে দেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল মতলব উত্তর উপজেলা শাখার সভাপতি নুর মোহাম্মদ খান ও তানভীর হুদার ব্যক্তিগত প্রতিনিধি সুমন আহমেদ।

এসময় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা অসুস্থ সোবহান ফারুকের সঙ্গে ভিডিও কল হোয়াটসঅ্যাপে কথা বলে তার শারীরিক অবস্থা ও পরিবারের খোঁজ-খবর নেন এবং বিস্তারিত শোনেন। সবসময় পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর প্রেসক্লাব এর সভাপতি বোরহান উদ্দিন ডালিম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লিয়াকত হোসেন, দপ্তর ও প্রচার সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) মোঃ সফিকুল ইসলাম রানা।

ছবি ক্যাপশন :
অসুস্থ সাংবাদিক সোবহান ফারুক’কে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।