
প্রকাশিত, ২৮-১২-২০২০
এস.এম জামাল উদ্দিন শামীম, ময়মনসিংহঃ
ময়মনসিংহের ত্রিশালে ন্যাশনাল প্রেস সোসাইটি(NPS)’র প্রস্তাবিত কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১ ঘটিকায় ন্যাশনাল প্রেস সোসাইটি ত্রিশাল শাখার আয়োজনে পৌর শহরের আব্দুল মজিদ মার্কেটে অস্থায়ী কার্যালয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত সকল পর্যায়ের সদস্যদের মতামতের ভিত্তিতে এ.টি. এম মনিরুজ্জামানকে সভাপতি শরাফত আলী মন্ডলকে সাধারণ সম্পাদক হিসেবে প্রস্তাব উত্থাপন করলে তা সর্ব সম্মতিক্রমে গৃহীত হয়ে ২ বছরের জন্য ৬১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি তৈরি করে তা অনুমোদন জন্য nps কেন্দ্রীয় কমিটির কাছে প্রেরণ করা হয়।


