
কবিতা-দাদীকে খুঁজি
কবি-মোঃ অনিক দেওয়ান
দাদী আমায় ছেড়ে
কোথায় চলে গেলো
কষ্টের তীব্রতায় আজ
সবি এলোমেলো।
দাদীকে খুঁজি সব খানে
চেয়ে থাকি পথের পানে
আশায় আছি আসবে দাদী
আমার বুকের মধ্য খানে।
দাদির কাছে সুয়ে থাকা
আর কোনো দিন হবেনা
চলে গেলো দাদী আমার
কোথাও খুঁজে পাবোনা।
রাতের আকাশ অনেক দীর্ঘ
অন্য কোথাও যাইনা
সব জায়গাতে দাদীর ছায়া
তাকে খুঁজে পাইনা।


