print news || Dailydeshsomoy

প্রকাশিত

সুমন ইসলাম বাবু, লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর বিশেষ অভিযানে ভারতীয় হ্যাপি গোল্ড মদ ও গাঁজা জব্দ করা হয়েছে। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ১৯ হাজার টাকা।

সোমবার (১৭ নভেম্বর) সকালে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য চোরাচালান প্রতিরোধ এবং সীমান্ত নিরাপত্তা জোরদারে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) নিয়মিতভাবে বিশেষ অভিযান ও নজরদারি পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় পরিচালিত বিশেষ অভিযানে ভারতীয় হ্যাপি গোল্ড মদ ও গাঁজা জব্দ করা হয়।

সীমান্ত দিয়ে মাদকদ্রব্য চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।