print news || Dailydeshsomoy

প্রকাশিত

সুমন ইসলাম, লালমনিরহাট

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন লালমনিরহাট সফরকে কেন্দ্র করে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আগ্রহ তৈরি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।

মন্ত্রী বলেন, আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাট সফর করবেন। তাঁর আগমন উপলক্ষে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রয়োজনীয় প্রস্তুতি ও বিভিন্ন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে লালমনিরহাট কালেক্টরেট মাঠে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে গৃহীত বিভিন্ন কার্যক্রম তদারকি এবং সার্বিক প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি মাঠের সার্বিক প্রস্তুতি ও আয়োজনের বিভিন্ন দিক পরিদর্শন করেন।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে লালমনিরহাটে প্রশাসনিক ও সাংগঠনিক পর্যায়ে প্রস্তুতি চলছে। সফরকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।