print news || Dailydeshsomoy

প্রকাশিত

গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি

পটুয়াখালীর বাউফল উপজেলার জনতা সরকের গৌতম চন্দ্র ব্যাপারী ( ৩১) নামে সনাতন ধর্মের এক যুবক ধর্মান্তরিত হয়ে মুসলিম যুবতীকে বিয়ে করেছেন। গৌতম বাউফল পৌরসভার জনতা সরকের ব্যাপারী বাড়ির নিমাই চন্দ্র ব্যাপারীর ছেলে। গত ২৩ জুলাই ২০২৬ ইং তারিখ গৌতম ঢাকা কোর্টে গিয়ে ধর্মান্তরিত হয়ে নাইম ইসলাম সৈকত নাম ধারণ করে জান্নাতুল (২০) নামে এক যুবতীকে বিয়ে করেন।
জান্নাতুল পটুয়াখালী জেলার মিজাগঞ্জ উপজেলার রমজান আলির মেয়ে। দীর্ঘ ৪ মাস আগে কোর্টে বিবাহের ঘোষণা দিয়ে তারা এফিডেভিট করেন। ঘোষণায় উল্লেখ করা হয়েছে তারা উভয়ই প্রাপ্তবয়স্ক ও শাবালক। ভালোমন্দ বোঝার ক্ষমতা তাদের রয়েছে।
গৌতম চন্দ্র ব্যাপারী ধর্মান্তরিত হওয়ার এফিডেভিটে উল্লেখ করেছেন জেনে বুঝে ও স্বজ্ঞানে তিনি হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলামী শরিয়াহ মোতাবেক ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম হয়েছেন।
ইসলাম ধর্মের রীতি-নীতি, ধর্মীয় বিধি-বিধানে আকৃষ্ট হয়ে গত ২৩ জুলাই ঢাকা কোর্টে ঘোষণা দিয়ে ধর্মান্তরিত হন। পরে নোটারী পাবলিকের মাধ্যমে মুসলিম মেয়ে সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরে বকুল বাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া চৌরাস্তা নামক স্থানে স্থানীয় ইমাম সাহেবের হাত ধরে পবিত্র কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ও ৫ লাখ টাকা দেনমোহর ধার্য্য রেজিস্ট্রির মাধ্যমে জান্নাতুলকে বিয়ে করেছেন। গৌতম (নাইম ইসলাম সৈকত) সাংবাদিককে বলেন, দীর্ঘ এক বছর আগে জান্নাতুলের সাথে আমার পরিচয় হয়। সেই পরিচয় থেকেই আমার সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তারা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছেন। ধর্মান্তরিত হয়ে ও বিয়ে করার বিষয়ে কোন প্রকার প্ররোচনা করা হয়নি। স্ব-ইচ্ছায়, স্বজ্ঞানে অন্যের বিনা প্ররোচনায় ধর্মান্তরিত হয়েছি। জান্নাতুল একই কথা উল্লেখ করে জানিয়েছেন, তারা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছেন।উল্লেখ থাকে যে, গৌতম চন্দ্র বেপারী হিন্দু থাকাকালীন অবস্থায় দীর্ঘ পাঁচ বছর আগে বাবা-মায়ের সম্মতিক্রমে দশমিনা উপজেলার দশ মিনা সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বাবুল হাওলাদারের মেয়ে বিথী রানী হাওলাদার (২০) কে বিবাহ করেন। তাদের দাম্পত্য জীবনে দেড় বছরের রুদ্র নামের একটি পুত্র সন্তান রয়েছে। এ বিষয়ে গৌতম চন্দ্র বেপারী বলেন, আমি হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। পিছনের কথা ভাবতে চাইনা। ভাবার চিন্তাও করি না। তিনি আরো বলেন, সন্তান যদি আমার হয় তাহলে সাত বছর বয়সে আমি নিয়ে আসবো। আর যদি আমার কাছে না থাকে তাহলে যার সন্তান তার কাছে থাকবে। এ বিষয়ে আমার কোন আপত্তি নেই। গৌতমের মা ঝর্ণা রানী এ বিষয়ে কোনো কথা বলেননি। বিথী রানীর বাবা বাবুল হাওলাদার বলেন, এ বিষয় নিয়ে একাধিকবার বসা হলেও গৌতম কোনো কর্ণপাত করিনি। সে আমাদের কারো কথা শোনে না। মেয়েটি নিয়ে আমি অনেক বিপদে আছি। পরবর্তীতে ওর সাথে আমাদের কোন সম্পর্ক থাকবে না। গৌতমের স্ত্রী বিথী রানী বলেন, আমাদের বিবাহের বয়স প্রায় পাঁচ বছর। এক বছর থেকে আমার স্বামী অনেক পাগলামি করছে। আমাকে কোন কারণ পূরণ দিচ্ছে না। আমার সন্তান কেউ দিচ্ছে না। আমাদের কোন খবর নিচ্ছে না। মানুষ মুখে শুনে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। বিবাহ করেছে। সেই স্ত্রী নিয়ে সে সংসার করছে। বিষয়টি তার মাকেও জানিয়েছি। কেউ কোন কথা বলছেনা।আমি বাবার বাড়ি থাকি। বাবা আমাদের খাওন-পরন দিচ্ছে। আমার সন্তান আমার কাছে আছে বলে তিনি কান্নায় ভেঙে পড়েন। গৌতম চন্দ্র বেপারী ওরফে নাঈম ইসলাম সৈকতের দোকান মালিক দেলোয়ার বলেন, নাঈম ইসলাম সৈকত আমার দোকানে কাজ করে। ও ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমাদের সাথে মসজিদে নামাজ পড়ে। এবং বিবাহ করেছে। ও এখানেই বাসা ভাড়া করে থাকে। শুনেছি এর আগে ও বিবাহ করেছে একটি পুত্র সন্তান রয়েছে। যেহেতু ও ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ও হিন্দু পরিবারে এখন যায় কিভাবে।