print news || Dailydeshsomoy

প্রকাশিত

সুমন ইসলাম লালমনিরহাট

আলোকিত লালমনিরহাট’-এর উদ্যোগে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি বাহির করে সোহরাওয়ার্দী মাঠ থেকে আজ ১৫ নভেম্বর ২৬ ইং রবিবার সকাল ১১ টায়
‘আলোকিত লালমনিরহাট: আমাদের অঙ্গীকার’-এর অংশ হিসেবে এক বর্ণাঢ্য সাইকেল র‍্যালি বাহির করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শেষ হয়।
সাইকেল র‍্যালিটি লালমনিরহাট জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুলাঘাট হয়ে বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চলমান সামাজিক আন্দোলন
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী ও ‘আলোকিত লালমনিরহাট’-এর স্বপ্নদ্রষ্টা আসাদুল হাবিব দুলু, এমপি মহোদয়।
সাইকেল র‍্যালিতে মন্ত্রী মহোদয়ের সাথে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক একে এম মমিনুল হক এবং পুলিশ সুপার আসাদুজ্জামান।
এছাড়া জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ‘আলোকিত লালমনিরহাট’-এর হাজারো স্বেচ্ছাসেবী স্বতঃস্ফূর্তভাবে র‍্যালিতে অংশগ্রহণ করেন।
র‍্যালি চলাকালে অংশগ্রহণকারীরা ‘মাদককে না বলুন’, ‘যৌতুককে না বলুন’ এবং ‘জুয়াকে না বলুন’—এই স্লোগানগুলোর মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ‘আলোকিত লালমনিরহাট’ আন্দোলনের মূল বার্তা পৌঁছে দেন।
উল্লেখ্য যে, লালমনিরহাটে ব্যাপক সাড়া জাগানো এই সামাজিক আন্দোলন সরেজমিনে পর্যবেক্ষণের জন্য আগামী ১৯ অক্টোবর লালমনিরহাট সফরে আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি।