print news || Dailydeshsomoy

প্রকাশিত

​জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস উদদ্‌যাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের (আইএমএল) উদ্যোগে ভাষা, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সৃজনশীল দেয়ালিকা ‘সৃজন’-এর সপ্তম ধারা প্রকাশিত হয়েছে।

​ সোমবার (২ নভেম্বর ২০২৬) ইনস্টিটিউটের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্মিত এই দেয়ালিকাটির উদ্বোধন করেন আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক ও ‘সৃজন’-এর স্বপ্নদ্রষ্টা অধ্যাপক ড. প্রতিভা রানী কর্মকার।
​এ সময় ইনস্টিটিউটের অন্যান্য শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
​বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের সৃজনশীলতা, মননশীলতা এবং ভাষা, সাহিত্য ও সংস্কৃতি সম্পর্কে ধারণা বিকাশে আধুনিক ভাষা ইনস্টিটিউট প্রতিবছর ‘সৃজন’ প্রকাশ করে আসছে। এটি ইনস্টিটিউটের একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ, যেখানে শিক্ষার্থীদের স্বরচিত সাহিত্যকর্ম, ভাষাবিষয়ক লেখা এবং বিভিন্ন ধরনের শিল্পকর্ম ও হস্তশিল্প স্থান পেয়ে থাকে। এর মধ্য দিয়ে শিক্ষার্থীরা নিজেদের সৃজনশীল চিন্তা ও শৈল্পিক দক্ষতা প্রকাশের সুযোগ পাচ্ছেন।
​‘সৃজন’-এর এই ধারাবাহিকতা প্রসঙ্গে অধ্যাপক ড. প্রতিভা রানী কর্মকার বলেন, “সৃজন আধুনিক ভাষা ইনস্টিটিউটের ছাত্র-ছাত্রীদের সৃজনশীলতা বিকাশের একটি মাধ্যম ও ঐতিহ্য। এর মাধ্যমে প্রতিবছর ছাত্র-ছাত্রীদের মধ্যে অংশগ্রহণমূলক শিখন কার্যক্রমের বিকাশ ঘটে।” এ সময় তিনি ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে ‘সৃজন’ দেয়ালিকা প্রকাশের আশাবাদ ব্যক্ত করেন।