
প্রকাশিত
সুমন ইসলাম
লালমনিরহাট
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করার লক্ষ্যে পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান মহোদয় বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। এরই ধারাবাহিকতায় শান্তিপূর্ণ ভাবে শেষ হলো শারদীয় দুগা উৎসব।
পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় লালমনিরহাট জেলায় উৎসবমুখর ও শান্তিপূর্নভাবে প্রতিমা বিসর্জনের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা ২০২৬ এর সমাপ্তি হয়।
পুলিশ সুপার মহোদয় উৎসবমুখর ও শান্তিপূর্নভাবে এই উৎসব সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শেষ করার জন্য লালমনিরহাট বাসীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়াও যারা দুর্গাপূজা ২০২৬ এর সহিত ওৎপ্রোতভাবে জড়িত ছিলেন এবং যারা সার্বিক নিরাপত্তার সাথে জড়িত ছিলেন তাদের সকলকে ধন্যবাদ জানান।



