print news || Dailydeshsomoy

প্রকাশিত

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ বাস্তবায়নে পরিচালিত অভিযানে অবৈধভাবে মা ইলিশ ধরার দায়ে ১৪ জন জেলেকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বুধবার (২১ অক্টোবর) গলাচিপা উপজেলায় সিনিয়র মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন এ অভিযান পরিচালনা করেন।

মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।মৎস্য অফিস সূত্রে জানা যায়, বুধবার উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের নমোস্লুইজ সংলগ্ন তেঁতুলিয়া নদী থেকে ১৪ জেলেকে আটক করা হয়। পরে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার পরিচালিত ভ্রাম্যমাণ আদালত দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় ১০ দিনের কারাদণ্ড প্রদান করেন। এ বিষয়ে গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, মা ইলিশ সংরক্ষণে নির্ধারিত ২২ দিনের নিষেধাজ্ঞাকালে নদীতে মাছ ধরা বন্ধ রাখার সরকারি নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।