print news || Dailydeshsomoy

প্রকাষিত

সুমন ইসলাম
লালমনিরহাট

পাটগ্রামে প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে খতিবর রহমান বাবু (৩০) নামের এক যুবকের ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার ১২ টার দিকে উপজেলার জগৎবের ইউনিয়নের মুহাম্মদপুর এলাকায় ইউএনও’র নেতৃত্বে অভিযান পরিচালনা করেন পাটগ্রাম থানা পুলিশ।
এসময় প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে ঐ যুবককে আটক করা হয়। পরে ১শত টাকা অর্থদণ্ড ও বিনাশ্রমে ৬ মানের কারাদণ্ড দেন পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আখতারের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালত।
উল্লেখ্য, মাদক নির্মূলে দেশব্যাপী চলমান অভিযান জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।