print news || Dailydeshsomoy

প্রকাশিত

সুমন ইসলাম
লালমনিরহাট

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বুড়িমারী–লালমনিরহাট মহাসড়ক বড়খাতা মাজার এলাকায় একটি ট্রাক বিকল হয়ে পড়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
এতে মহাসড়কের দুই পাশে আটকে পড়েছে শত শত ট্রাক ও বাস। ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকেরা।

সোমবার (১৯ অক্টোবর) এ ঘটনা ঘটে। মহাসড়কের মাঝখানে ট্রাকটি বিকল হয়ে পড়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। গুরুত্বপূর্ণ এই সড়কে দীর্ঘ সময় যানজটের কারণে পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।
এতে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে বিপাকে পড়েছেন যাত্রীরা। পাশাপাশি পণ্য পরিবহনেও বিলম্বের আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয়ভাবে যান চলাচল স্বাভাবিক করতে দ্রুত বিকল ট্রাকটি সরিয়ে নেওয়া এবং যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।