print news || Dailydeshsomoy

প্রকাশিত

সুমন ইসলাম
লালমনিরহাট

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করার লক্ষ্যে ১৮ অক্টোবর ২০২৬ খ্রিঃ জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান লালমনিরহাটের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। সাথে ছিলো জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান।

পূজামণ্ডপ পরিদর্শনকালে পুলিশ সুপার সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি ও সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের বিষয়ে আশ্বস্ত করেন। তিনি বলেন, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় জেলা পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে জেলা পুলিশ জনগণের পাশে রয়েছে।

এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মেহেদী ইমাম, পিএসসি, লেফটেন্যান্ট কর্নেল, কমান্ডিং অফিসার, ১৫-বিজিবি, লালমনিরহাট, জয়ন্ত কুমার সেন, বি-সার্কেল, লালমনিরহাট, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, লালমনিরহাট, অফিসার ইনচার্জ, কালীগঞ্জ থানা, অফিসার ইনচার্জ, লালমনিরহাট থানা। লালমনিরহাট জেলার ৫ উপজেলার বিভিন্ন শ্রেণির ও পেশার জনগণের সাথে কুশল বিনিময় করেন।