print news || Dailydeshsomoy

প্রকাশিত

সুমন ইসলাম
রংপুর বিভাগীয় ব্যুরো চীপ

আজ ১৪ অক্টোবর-২৬ খ্রিঃ লালমনিরহাট জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২৬ এর কনস্টেবল/নায়েক হতে এএসআই (নিঃ) এবং এএসআই (নিঃ) হতে এসআই (নিঃ) পদে পদোন্নতির লক্ষ্যে পরীক্ষার্থীদের প্যারেড মূল্যায়ন ও সাক্ষাৎকার সম্পন্ন হয়। পরীক্ষা পরিচালনা বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন ও সাক্ষাৎকার গ্রহণ করেন পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান।

এসময় বিভাগীয় পদোন্নতি পরীক্ষা পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহাদত হোসেন সুমা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), সহকারী পুলিশ সুপার মোঃ গোলাম মোর্শেদ, নাগেশ্বরী সার্কেল, কুড়িগ্রাম, আরআই, পুলিশ লাইন্স, মির্জা সাজ্জাদ আলমসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা আরো উপস্থিত ছিলেন।

অফিসার, ফোর্স ও পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থী’গণ উপস্থিত থেকে পদোন্নতি পাওয়া সকলের মুখে তৃপ্তির হাসি ও অশ্রুশিক্ত নয়নে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। মানুষ দুটি জাতীয় কান্না করে লক্ষে পৌঁছে সফলতা সাথক হলে আর প্রিয় জন জীবন থেকে হারিয়ে ফিরে তখন কান্না করে।