print news || Dailydeshsomoy

প্রকাশিত

সুমন ইসলাম
লালমনিরহাট

​ আজ ০৬ অক্টোবর ২৬ ইং লালমনিরহাট সাকিট হাউজ কনফারেন্স রুমে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদ্‌যাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক আলোচনা সভায় সভাপতিত্ব করেন লালমনিরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহঃ রাশেদুল হক প্রধান।

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২৬ সুষ্ঠু, শান্তিপূর্ন ও আনন্দমুখর পরিবেশে উদ্‌যাপন করার লক্ষ্যে লালমনিরহাট জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
​এ বছর লালমনিরহাট জেলার ৫টি উপজেলায় মোট ৪৭৬টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপিত হবে। এর মধ্যে লালমনিরহাট সদরে ১৬২টি, আদিতমারীতে ১১৭টি, কালীগঞ্জে ৯৩টি, হাতীবান্ধায় ৭৩টি এবং পাটগ্রামে ৩১টি পূজামণ্ডপ রয়েছে।
​পূজা উদ্‌যাপনকালে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নির্বিঘ্ন পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, পূজামণ্ডপ গুলোতে পর্যাপ্ত পুলিশ, আনসার, সাদা পোশাকে পুলিশ ও গোয়েন্দা নজরদারি জোরদার করার বিষয়ে গুরুত্ব দেয়া হয়, সীমান্ত এলাকার পূজামণ্ডপ সমূহের নিরাপত্তার জন্য বিজিবি কর্তৃক বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ সহ গুজব প্রতিরোধ, দুর্ঘটনা রোধ ও জরুরি উদ্ধার, নারী ও শিশুদের নিরাপত্তা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, স্বেচ্ছাসেবক নিয়োগ ও ধর্মীয় সম্প্রীতি রক্ষা, কন্ট্রোল রুম স্থাপন সহ সার্বিক নিরাপত্তা ও প্রাসঙ্গিক বিষয়ে বিস্তারিত আলোচনাপূর্বক বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, সদর উপজেলার নির্বাহী অফিসার মনোনীতা দাস, আদিতমারী উপজেলার নির্বাহী অফিসার গুঞ্জন বিশ্বাস, কালীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার শফিউল ইসলাম, হাতীবান্ধা উপজেলার নির্বাহী অফিসার দীপ জন মিত্রা ও পাটগ্রাম উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার দীপ জন মিত্রা, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, সিভিল সার্জন ডাঃ আব্দুল হাকিম, সকল উপজেলার নির্বাহী অফিসার, বিজিবি, এনএসআই, ডিজিএফআই, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও পূজা উদ্‌যাপন পরিষদের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।
​জেলা ম্যাজিস্ট্রেট পূজা উদ্‌যাপন কমিটিসহ জেলার সকল নাগরিকদের পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উৎসব উদ্‌যাপনের আহ্বান জানান।