print news || Dailydeshsomoy

প্রকাশিত

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি

ডেঙ্গু প্রতিরোধে পটুয়াখালীর গলাচিপায় পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। পৌরসভা কর্তৃক মঙ্গলবার বেলা ১১ টায় শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন গলাচিপা পৌর নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

অভিযানে রাস্তা-ঘাটে ভাসমান দোকান-পাট এবং দোকানের সামনের অতিরিক্ত জায়গা দখলমুক্ত করা ও জমে থাকা ময়লা-আবর্জনা পরিস্কার করা হয়। পরে ডেঙ্গু প্রতিরোধে পৌর এলাকার বিভিন্ন স্থানে মশার স্প্রে করা হয়।

এ সময় পৌরসভার সহকারী প্রকৌশলী মো. সোলায়মান, বাবু সঞ্জয় দাস, সবুজ পাল।