print news || Dailydeshsomoy

প্রকাশিত

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জে উৎসাহ-উদ্দীপনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে সাংবাদিক অ্যাসোসিয়েশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ বিশ্বরোড মোড়স্থ আম গবেষণার সামনে সংগঠনটির কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. নাসিরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার আলহাজ্ব শহীদ হাবিবুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাই দর্পণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আশরাফুল ইসলাম রঞ্জু। স্বাগত বক্তব্য দেন সংগঠনের মহাসচিব মো. শাহীন আকতার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মো. রিপন আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান ও দৈনিক চিত্রের জেলা প্রতিনিধি মো. এনামুল হক নাসিম, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বদিরুজ্জামান রাজা বাবু, প্রধান উপদেষ্টা ও দৈনিক আমার সংগ্রামের প্রতিনিধি মো. রবিউল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশননর উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী সাদরুল ইসলাম (সানি) যুগ্ম মহাসচিব ও দৈনিক বাংলা নবকণ্ঠের জেলা প্রতিনিধি মো. ইমাম হাসান জুয়েল, অর্থসচিব মো. আবুল কাসেম, তথ্য ও প্রচার সম্পাদক মো. মাহিদুল ইসলাম ফরহাদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়; এটি মানুষের কথা বলার, সত্য তুলে ধরার এবং সমাজের অসংগতি ও অন্যায়ের বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা রাখার একটি মহান দায়িত্ব। সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের সত্য, বস্তুনিষ্ঠতা ও ন্যায়নীতির প্রতি অবিচল থাকতে হবে। তারা আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের দ্রুত বিস্তার, গুজব ও অপতথ্যের প্রবাহ এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা বর্তমানে সাংবাদিকতার বড় চ্যালেঞ্জ। তাই সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই, নিরপেক্ষতা বজায় রাখা এবং মানুষের আস্থা অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি পক্ষপাত নয়, সত্য ও মানুষের স্বার্থই সাংবাদিকতার মূল শক্তি হওয়া উচিত। বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক অ্যাসোসিয়েশন গত ছয় বছর ধরে সাংবাদিকদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সাংবাদিকতার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। আগামী দিনগুলোতে সংগঠনটি সাংবাদিকদের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবে এবং জেলার মানুষের সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও অনিয়মের চিত্র আরও শক্তিশালীভাবে তুলে ধরবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সদস্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সংগঠনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সম্পন্ন হয়। বক্তারা চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক অ্যাসোসিয়েশনের উত্তরোত্তর সাফল্য, সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা এবং সাংবাদিক সমাজের ঐক্য ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।