print news || Dailydeshsomoy

প্রকাশিত

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি

​পটুয়াখালীর গলাচিপা উপজেলার বোয়ালিয়া চৌরাস্তা এলাকায় অবৈধ ড্রেজার দিয়ে পুকুর থেকে বালি তোলাকে কেন্দ্র করে রিনা বেগম ও হেনা বেগম নামের দুই নারীকে বেধড়ক মা*র*ধ*র করার অভিযোগ উঠেছে স্থানীয় মিশন ফকির ও তার সহযোগীদের বিরুদ্ধে।

ভুক্তভোগী রিনা বেগম জানান, মিশন ফকির তার নতুন বাড়িতে মাটি/বালি ভরাট করার জন্য তাদের মালিকানাধীন পুকুর ব্যবহার করে অবৈধ ড্রেজার বসাতে চায়। এতে তারা বাধা দিলে মিশন ফকির অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। অন্যায়ের প্রতিবাদ করতে গেলে মিশন ফকির, তার চাচা বাবুল ফকির, আবু ফকির এবং দাদা সোরাফ ফকিরসহ আরও কয়েকজন দেশীয় ধারালো অস্ত্র দা, রা*ম*দা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায় বলে জানান রিনা ও হেনা বেগম।

তারা আরো জানায়, ​শুধু মারধরেই ক্ষান্ত হয়নি অভিযুক্তরা, পরবর্তীতে ভুক্তভোগীদের বসতঘর ভাঙচুর করে নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায় বলে জানায় তারা।

তবে এ বিষয়ে অভিযুক্ত মিশন ফকিরকে হাসপাতালে খোঁজাখুঁজি করে পাওয়া না গেলে তার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার বিষয়ে কোনো মন্তব্য না করে জানান, “আমি অসুস্থ, চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছি। পরে কথা বলব।”

​স্থানীয়দের দাবি, স্থানীয় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন তারা।