
প্রকাশিত
সোহাগ হোসেন বেনাপোলঃ
যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩৯৭ গ্রাম ওজনের ৩টি স্বর্ণের বার,১ টি মোটরসাইকেল এবং ১টি মোবাইলসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
আটক আসামি হলেন, বেনাপোল পোর্টথানার পুটখালী গ্রামের রফিকুল ইসলামের ছেলে সুজন হোসেন (৩৪)।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবি’র অভিযান কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার( ১৮ আগস্ট ২০২৬) রাত তিনটার সময় পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৩৯৭ গ্রাম ওজনের ৩টি স্বর্ণের বার, ১টি মোটরসাইকেল এবং ১টি মোবাইলসহসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করে।আটককৃত স্বর্ণের বারগুলো ট্রেজারী অফিস যশোর এবং মোটরসাইকেল ও মোবাইলসহ আসামী বেনাপোল পোর্ট থানায় হস্থান্তর করা হয়।



