
প্রকাশিত
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা পৌরসভার বিভিন্ন ফার্মেসিতে ফোন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর নাম ব্যবহার করে মোবাইল কোর্টের ভয় দেখিয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
জানা গেছে, ০১৭২২-০৪৯১৯৪ ও ০১৯৬৮-২৪৭৬৫৬ নম্বর থেকে গলাচিপা পৌরসভার বিভিন্ন ফার্মেসিতে ফোন করা হচ্ছে। ফোনে নিজেদের পরিচয় বা ইউএনওর নাম ব্যবহার করে মোবাইল কোর্ট পরিচালনার ভয় দেখিয়ে টাকা দাবি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ধরনের প্রতারণামূলক ফোনকলে বিভ্রান্ত না হয়ে কোনো ধরনের টাকা-পয়সা না দেওয়ার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। একই সঙ্গে সন্দেহজনক ফোনকল পেলে বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।
প্রতারক চক্রের এমন অপতৎপরতা থেকে সতর্ক থাকতে গলাচিপার ফার্মেসি মালিকসহ সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।



