print news || Dailydeshsomoy

প্রকাশিত

সুমন ইসলাম, লালমনিরহাট

আজ১৭ সোমবার আগস্ট ২৬ইং
জেলা প্রশাসন লালমনিরহাট এবং পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে লালমনিরহাট সদর উপজেলার বিডিআরগেট সংলগ্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার, মজুদ, ক্রয় ও বিক্রয় বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদের দায়ে একটি দোকানে অভিযান পরিচালনা করে আনুমানিক ১৮ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। এসময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ধারা ৬(ক) লঙ্ঘনের অপরাধে দোকান মালিককে সতর্কতামূলকভাবে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরীফুল ইসলাম। পরিবেশ অধিদপ্তরের পক্ষে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পরিচালক বিজন কুমার রায়।

অভিযানকালে ব্যবসায়ী ও স্থানীয় জনগণকে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ, ক্রয়-বিক্রয় ও ব্যবহার থেকে বিরত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হয়। একই সঙ্গে পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর নিষিদ্ধ পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা এবং পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে উৎসাহিত করা হয়।
পরিবেশ সুরক্ষা ও জনস্বাস্থ্য রক্ষায় নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।