print news || Dailydeshsomoy

প্রকাশিত

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ত নম্বর ওয়াডের শান্তিবাগ রোডের কলাবাগান এলাকায় গভীর রাতে টিনের বেড়া কেটে একটি আফিসে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ আগস্ট) দুপুর আনুমানিক ২ টারদিকে অফিস খুলে চুরির বিষয়টি টের পান মালিকের ছেলে।

চোর চক্র ‘ঝিলিক সমাজ উন্নয়ণ সংস্হা’ থেকে এলইডি টিভি, সিসি ক্যামেরা, পিসি মনিটর, চেয়ার, এসি, স্টিলের আলমারি, ব্যাংকের চেক, স্ট্যাম ও অফিসের বিভিন্ন কাগজপত্র চুরি করে নিয়ে যায়। এ সময় অফিস বেড়ার টিন কেটে মালামাল নিয়ে যায়।

ঝিলিক সমাজ উন্নয়ন সংস্থার মালিক মো.শাহীন কাজী জানান, গলাচিপা পৌরসভার কলাবাগান এলাকায় ঝিলিক সমাজ উন্নয়ন সংস্থার একটি এনজিও অফিস রয়েছে । গভীর রাতে দুর্বৃত্তরা অফিসের টিনের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে আনুমানিক ৩০ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

তিনি আরও জানান, প্রায় ১ বছর আগে একই কায়দায় তার অফিস থেকে লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছিল।

এদিকে সম্প্রতি এলাকায় একের পর এক বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটায় পৌরসভার বাজারসহ আশপাশের এলাকায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এনজিওর মালিকরা চুরি প্রতিরোধে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ভাগ্যজনক ঘটনা আর না ঘটে। এ বিষয়ে শাহীন কাজীর ছেলে সাব্বির হোসেন বলেন, আমাদের অফিসের মালামাল চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে শাহীন কাজীর মা সাজেদা বেগম বলেন, আমার ছেলের ঝিলিক সমাজ উন্নয়ন সংস্থা এনজিওর অফিসের মালামাল চুরি করে নিয়ে গেছে আমার ছেলে আজ পথে বসে গেছে। এ বিষয়ে শাহিন কাজীর ছেলে সাব্বির হোসেন কাজী বৃহস্পতিবার গলাচিপা থানায় লিখিত অভিযোগ করেন। এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, চুরির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।