
প্রকাশিত
সুমন ইসলাম, লালমনিরহাট।
পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্যে লালমনিরহাট জেলা পুলিশের উদ্যোগে চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রবিবার (৯ আগস্ট) লালমনিরহাট পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ করেন জেলার পুলিশ সুপার আসাদুজ্জামান খান।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে পুলিশ সুপার বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জেলা পুলিশের এ উদ্যোগ সবুজায়নের পাশাপাশি পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শাহাদত হোসেন সুমা, বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) এ কে এম ফজলুল হক, সহকারী পুলিশ সুপার (এ-সার্কেল) জয়ন্ত কুমার সেন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. ওয়ারুখ ইয়াজদানীসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ এবং জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
পুলিশ সুপার আসাদুজ্জামান খান জানান, এ উদ্যোগের মাধ্যমে শুধু সবুজায়নই নয়, ভবিষ্যতে লালমনিরহাট পুলিশ লাইন্স আরও মনোমুগ্ধকর ও নান্দনিক পরিবেশে সুশোভিত হবে। সবুজের সমারোহ পুলিশ লাইন্সের সৌন্দর্য ও আকর্ষণ বহুগুণে বৃদ্ধি করবে এবং পুরো এলাকাকে আরও প্রাণবন্ত, দৃষ্টিনন্দন ও পরিবেশবান্ধব করে তুলবে।
জেলা পুলিশের এই বৃক্ষরোপণ কর্মসূচিকে পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়নের লক্ষ্যে একটি সময়োপযোগী উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন উপস্থিত কর্মকর্তারা।



