
প্রকাশিত
সুমন ইসলাম, লালমনিরহাট
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের বকশীটারি গ্রামের ভাতিটারি যাওয়ার কাঁচা রাস্তায় ক্ষেতের সামন থেকে বিকালে থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে এক জন মাদক ব্যবসায়ীকে আটক করে। মাদক ব্যবসায়ী মোঃ মাইদুল ইসলাম মিঠুন (৩৫), পিতা-মোঃ আঃ মতিন, মাতা-মৃত মুক্তা বেগম, সাং-পশ্চিম ভেলাবাড়ী, ৭নং ওয়ার্ড, থানা-আদিতমারী,লালমনিরহাট।
০৩ বোতল অবৈধ মাদকদ্রব্য স্কাফ সিরাপ সহ আটক করা হয় মাদক সম্রাট মাইদুল ইসলামকে।
আদিতমারী থানার মামলা নাম্বার ১৩, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। আদিতমারী থানা পুলিশ আসামিকে জেল হাজতে প্রেরণ করে।



