
প্রকাশিত
সোহাগ হোসেন বেনাপোল প্রতিনিধিঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী তারেক রহমান -এর আহ্বানে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকেলে বেনাপোল পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আবু তাহের ভারতের ব্যক্তিগত অর্থায়নে চতুর্থ দিনের মতো বৃরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এই কর্মসূচি বেনাপোল চেকপোস্ট ও গাজিপুর এলাকায় অনুষ্ঠিত হয়।
এ সময় বেনাপোল পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আবু তাহের ভারত বলেন,আমাদের চলমান বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা মাননীয় প্রধান মন্ত্রীর ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচিকে স্বাগত জানিয়ে সকল জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়নে গাছ লাগাতে এগিয়ে আসছে বিএনপি’র নেতাকর্মীরা। আমাদের পরিবেশের ভারসাম্য রা ও দেশকে সবুজায়িত করতে বৃরোপণের কোনো বিকল্প নেই।
তিনি আরো বলেন,গাছ আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য। কারণ গাছ আমাদের অক্সিজেন ও জ্বালানি কাঠ প্রদান করে, যা মানবদেহের জন্য জীবনদায়ী নানা ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। এছাড়া আমরা গাছ থেকে ফুল ও ফল পেয়ে থাকি।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপি’র সহ-সভাপতি নাসিরুল গনি বল্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মুনাফ, ৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম,৬ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক ইছাহক মিয়া সাদিপুর ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলামসহ যুবদল, ছাত্রদল ও বিএনপি’র অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।



