print news || Dailydeshsomoy

প্রকাশিত

সুমন ইসলাম, লালমনিরহাট প্রতিনিধি।

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে লালমনিরহাটে মহান জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে জেলা পুলিশ। বুধবার (৫ আগস্ট) লালমনিরহাট জেলার জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান লালমনিরহাট জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এ সময় লালমনিরহাট জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের সাহস, দেশপ্রেম এবং ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

পুলিশ সুপার মো. আসাদুজ্জামান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ সর্বদা দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। জুলাই আন্দোলনের শহীদদের আদর্শ ধারণ করে জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন তিনি।
এ সময় উপস্থিত পুলিশ সদস্যরা শহীদদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন এবং দেশ ও জনগণের সেবায় সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচি শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা ও জাতীয় চেতনাকে আরও সমুন্নত রাখার প্রত্যয়ের প্রতিফলন হিসেবে বিবেচিত হয়।