
প্রকাশিত
সুমন ইসলাম, লালমনিরহাট
পাটগ্রাম উপজেলার, বুড়িমারী ও শ্রীরামপুর ইউনিয়নে দুর্যোগ ব্যবস্হাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত বা দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে জিআর ( চাল) বিতরণ করেন লালমনিরহাট-১ ( হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান এমপি!!
তিনি বলেন, দেশনায়ক তারেক রহমান ধীরে ধীরে তার দেওয়া নির্বাচনী অঙ্গীকারের অনেক কিছুই বাস্তবায়ন করতে দেশের সাধারণ মানুষ ও গরীব-অসহায়দের জন্য ফ্যামেলি কার্ড, কৃষকদের উন্নয়নে কৃষি কার্ড ইতোমধ্যেই বিতরণ শুরু করা হয়েছে। দেশের সুবিধাভোগীরা সুবিধা পাওয়া শুরু করেছে। আগামীর একটি সৃমদ্ধশালী ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকার আগামীতে আরো যা যা করা প্রয়োজন তার সবই করবে বলে আশ্বস্ত করেন তিনি।



