
প্রকাশিত
আয়নাল ইসলাম।
“আধুনিক কৃষি ব্যবস্থা, সমৃদ্ধ কৃষক” প্রতিপাদ্যকে সামনে রেখে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স (দাবি+) কর্মসূচির আওতায় ময়মনসিংহের গফরগাঁওয়ে এক কৃষকের মাঝে মিনি পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই ২০২৬) সকাল ১১টায় গফরগাঁও উপজেলা ব্র্যাক শাখা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির অংশগ্রহণকারী রাহিমা খাতুনের হাতে মিনি পাওয়ার টিলারটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক গফরগাঁও অঞ্চলের এরিয়া ম্যানেজার মো. ছানোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা হিসাব ব্যবস্থাপক মোহাম্মদ মোশাররফ হোসেন এবং গফরগাঁও শাখা ব্যবস্থাপক বিশ্বজিৎ চক্রবর্তী।
এ সময় গফরগাঁও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আয়নাল ইসলাম, চর আলগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য সুমন মেম্বার, মোমেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও কৃষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আধুনিক কৃষিযন্ত্রের কার্যকর ব্যবহার, কৃষি উৎপাদন বৃদ্ধির কৌশল এবং প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। বক্তারা বলেন, কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পেলে উৎপাদনশীলতা বাড়বে, উৎপাদন ব্যয় কমবে এবং কৃষি শ্রমিকদের শারীরিক পরিশ্রমও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
প্রধান অতিথির বক্তব্যে মো. ছানোয়ার হোসেন বলেন, “কৃষিকে লাভজনক ও টেকসই করতে আধুনিক যান্ত্রিকীকরণের কোনো বিকল্প নেই। ব্র্যাক কৃষকদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং কৃষি উৎপাদন সম্প্রসারণে বিভিন্ন সহায়তামূলক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।”
মিনি পাওয়ার টিলার পেয়ে উপকারভোগী রাহিমা খাতুন আনন্দ ও সন্তোষ প্রকাশ করে বলেন, এই কৃষিযন্ত্র তার চাষাবাদ কার্যক্রমকে আরও সহজ ও সাশ্রয়ী করবে। এ সহায়তার জন্য তিনি ব্র্যাক কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।



