print news || Dailydeshsomoy

প্রকাশিত

গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে মারামারিতে গুরুতর আহত বুলবুল রাড়ী (৪৫)।আহত বুলবুল রাড়ী হচ্ছেন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মৃত মোসলেম রাড়ীর ছেলে।

গত শনিবার বেলা আনুমানিক ১১টার দিকে আহত বুলবুল রাড়ীর পুরান বাড়িতে কাজ করতে গেলে এ ঘটনা ঘটে বলে বুলবুল রাড়ী বলেন। তিনি আরও বলেন, তার চাচতো ভাই ইউছুব রাড়ী,হেলাল রাড়ী,হারুন রাড়ীও দুলাল রাড়ীসহ আরও অনেকে একত্রিত হয়ে আমাকে এলোপাথারি ভাবে পিটিয়ে গুরুতর আহত করে। পরে আমার ডাক চিৎকারে এলাকাবাসী এসে পড়লে মারধর কারিরা পালিয়ে যায়। এলাকাবাসী আমাকে উদ্ধার করে গলাচিপার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালের কর্তব্য চিকিৎসক ডাক্তার মেজবাহ উদ্দিন বলেন, আহত বুলবুল রাড়ী আমার চিকিৎসা ধীনে তৃতীয় তলায় পাঁচ নম্বর বেডে ভর্তি আছে।

তার পা ভেঙে যায় ও শরীরের বিভিন্ন অংশে ফুলা জখম রয়েছে। স্ত্রী পলি আক্তার বলেন,আমার স্বামীকে জমি সংক্রান্ত বিষয় কেন্দ্র করে মারধর করেছে। আমি সঠিক বিচার চাই। মেয়ে দোলা আক্তার বলেন, আমার বাবা পুরান বাড়ির ঘরে কাজ করতে গেলে বাবাকে লোহার রড দিয়ে পিলিয়ে গুরুতর আহত করে। প্রশাসনের কাছে আমার দাবী বাবার সঠিক বিচার চাই। প্রতিপক্ষ হেলাল রাড়ীর কাছে মুঠোফোনে জানতে চাইলে তার ফোনটি রন্ধ পাওয়া যায়। গলাচিপা থানা অফিসার ইনচার্জ ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।