print news || Dailydeshsomoy

প্রকাশিত

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় মৌসুমি নিম্নচাপের প্রভাবে দমকা হাওয়া ও বৃষ্টির মধ্যে বজ্রপাতে চারটি গরুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নলুয়াবাগী গ্রামের মো. নিজাম প্যাদার তিনটি এবং মো. রাহুল মৃধার একটি গরু মাঠে ঘাস খাওয়ার জন্য বাঁধা অবস্থায় ছিল। এ সময় আকস্মিক বজ্রপাতে চারটি গরুই মারা যায়।

ক্ষতিগ্রস্ত গরুর মালিক মো. নিজাম প্যাদা ও মো. রাহুল মৃধা বলেন, অনেক কষ্ট করে লাভের আশায় গরুগুলো লালন-পালন করছিলেন। হঠাৎ বজ্রপাতে গরুগুলো মারা যাওয়ায় তাদের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। তারা সরকারের কাছে আর্থিক সহায়তার দাবি জানান।

এ বিষয়ে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক বলেন, ক্ষতিগ্রস্ত গরুর মালিকরা আবেদন করলে সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করা হবে।