
প্রকাশিত
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী
পটুয়াখালীর গলাচিপায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে গলাচিপা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা থানার একটি অভিযানিক দল রোববার (২৮ জুন ২০২৬) বিকেল ৫টা ৫ মিনিটে গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের কচুয়া ৬ নম্বর ওয়ার্ডে অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় সুমন মিয়ার চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ তানভীর গাজী (২৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক তানভীর গাজীর পিতার নাম মৃত আব্দুল লতিফ গাজী এবং মাতার নাম মাজেদা বেগম। তিনি পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার আলীপুরা ইউনিয়নের চাঁদপুরা মধুপুরা এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশ আরও জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে এর আগেও তিনটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে গলাচিপা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।



