print news || Dailydeshsomoy

প্রকাশিত

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি

গণঅধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখার আওতাধীন গলাচিপা পৌর শাখার এক বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এ কমিটি অনুমোদন করা হয়।

গণঅধিকার পরিষদ পটুয়াখালী জেলা কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবগঠিত কমিটি আগামী এক (০১) বছরের জন্য গলাচিপা পৌর এলাকায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষায় কাজ করবে।

নবগঠিত কমিটিতে মো. রেজাউল হাওলাদারকে সভাপতি এবং মো. জাহাঙ্গীর হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এছাড়া মো. মজিবর রহমান (কেনান মিয়া) সিনিয়র সহ-সভাপতি, মোসা. নাজমা বেগম সহ-সভাপতি এবং হাজী মোজাফফর আহম্মেদ সিনিয়র সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন— যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. বেল্লাল তালুকদার, মো. মিজান খান, মো. ফারুক হোসেন, মো. রুহুল মাতব্বর ও মো. ইলিয়াস হোসেন। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মজিবর প্যাদা এবং সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মো. মাছউদুর রহমান (মাসুদ)। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন সুপ্রিয়া ও মো. মাহাবুব খান।

এছাড়া দপ্তর সম্পাদক জনাব কেশব শীল, উপ-দপ্তর সম্পাদক মো. রাজা মিয়া, প্রচার সম্পাদক মো. আবুল হোসেন, সহ-প্রচার সম্পাদক মো. মোস্তফা কামাল (সাংবাদিক), অর্থ বিষয়ক সম্পাদক মো. শাহিন মোল্লা, সহ-অর্থ বিষয়ক সম্পাদক মাসুদ রানা, আইন বিষয়ক সম্পাদক মো. ইউনুছ হাওলাদার, সহ-আইন বিষয়ক সম্পাদক মো. ইসহাক মাহামুদ, ধর্ম বিষয়ক সম্পাদক মোসা. নার্গিস বেগম, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মো. আলাউদ্দিন খলিফা, শিক্ষা বিষয়ক সম্পাদক সুমাইয়া আক্তার এবং সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক মো. হাসিবুল ইসলাম দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন, গণতন্ত্র ও ন্যায়বিচারভিত্তিক সমাজ গঠনে সংগঠনের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

গণঅধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংগঠনের কার্যক্রম সফলভাবে পরিচালনার আহ্বান জানিয়েছেন।