
প্রকাশিত
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় অভিযান চালিয়ে ১০ পুরিয়া হেরোইনসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন জাহিদুল হাসান লোকমান ও মো. বশির হাওলাদার।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পটুয়াখালীর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। মঙ্গলবার (১৬ জুন) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে উপজেলার ছৈলাবুনিয়া গ্রামের বাদুরা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে ১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।



