
প্রকাশিত
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
মধ্যরাত থেকে শেষ হচ্ছে সমুদ্রে ইলিশসহ সব ধরনের মাছ ধরার উপর সরকারের আরোপিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা। রাত বারোটার সঙ্গে সঙ্গেই সাগরে জাল ফেলবেন জেলেরা। তাই সাগরযাত্রার শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছেন পটুয়াখালীর নিবন্ধিত প্রায় অর্ধলক্ষাধিক সামুদ্রিক জেলে।
জাল বুনন থেকে শুরু করে ট্রলারে রং করা ও ট্রলার ধুয়ে মুছে পরিচ্ছন্ন করা সহ মাছ ধরার জাল এবং আনুসঙ্গিক সরঞ্জাম তুলতে ব্যস্ত সময় পার করছেন তারা। যেন দম ফেলার ফুসরত নেই তাদের। এদিকে অনেকে আবার আগে ভাগেই সকল প্রস্তুতি সম্পন্ন করে অবস্থান নিয়েছেন সাগর মোহনায়।
তবে অবরোকালীন সময় বেশ কিছু অসাধু জেলের সমুদ্রে মাছ শিকার এবং অবৈধ ট্রলিং ট্রলারের দৌরাত্ম্যে বিপুল পরিমানে ছোট মাছ ও রেনুপোনা ধ্বংস হওয়ায় আশানুরু মাছ না পাওয়ার শঙ্কায় রয়েছেন অনেক জেলে।
তাই আগামী অবরোধকালীন সময়ে সাগরে প্রশাসনের টহল জোরদারের পাশাপাশি ট্রলিং ট্রলার বন্ধে কার্যকরী পদক্ষেপ নেয়ার অনুরোধ জানিয়েছেন তারা।



