print news || Dailydeshsomoy

প্রকাশিত

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জ, ১১ জুন ২০২৬: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে ১২ গ্রাম হেরোইন ও ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

আজ (১১ জুন ২০২৬) সকাল ০৮:০০ হতে ০৮:৪০ ঘটিকা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন ভোলাহাট ইউনিয়নের ভোলাহাট রসূলপুর গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মোঃ আব্দুর রসিদ (৪৬), পিতা- ইলিয়াস, মাতা- নুরজাহান, সাং- ভোলাহাট রসূলপুর, ওয়ার্ড নং-৫, থানা- ভোলাহাট, জেলা- চাঁপাইনবাবগঞ্জকে গ্রেফতার করা হয়।

অভিযানকালে তার হেফাজত থেকে ১২ (বারো) গ্রাম হেরোইন এবং ৪০ (চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ বাদী হয়ে ভোলাহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলার মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।