print news || Dailydeshsomoy

প্রকাশিত

গলাচিপা,পটুয়াখালী,প্রতিনিধিঃ

পটুয়াখালী গলাচিপা উপজেলার উলানিয়ায় মায়ের কাছে মেয়ের বিয়ের প্রস্তাব দিয়ে বিপাকে পড়েন স্থানীয় এক মিষ্টি ব্যবসায়ী।
ঐ মেয়ের পরিবার ক্ষিপ্ত হয়ে স্বজন বহিরাগত লোকজন নিয়ে ব্যাবসায়ীকে দোকান থেকে বের করে গালমন্দ,কিল-ঘুষি দিয়ে শারীরিক লাঞ্ছিত করে ব্যবসায়ী প্রতিষ্ঠানটিতে তালা ঝুলিয়ে দেয়।

অসৎ উপায়ে অর্থ হাতিয়ে নেওয়ায় লক্ষ্যে পুনরায় রাত আনুমানিক আটটার সময় আবার তাকে মারধর ও চাদার টাকা দাবি করা হয়। টাকা না দেওয়ায় ২য় বার লাঞ্ছিত করে প্রতিপক্ষরাএবং একটি ঘরের ভিতর নিয়ে আটকে রাখা হয়।বিষয় টি নিয়ে স্থানীয় ভাবে সমাধান না পেয়ে পাঁচ জানের নামে অভিযোগ তুলে গলাচিপা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন সুনীল দেবনাথ।

ঘটনাটি ঘটেছে গত বুধবার (২০)মে বিকালে চারটায় উলানিয়া বাজারে ভাই ভাই মিষ্টির দোকানে।ঐ দিন রাতে দুই ঘন্টা যাবৎ সুনীলকে আটকে রাখা হয় নিখিলের বসত ঘরে। স্থানীয় ভাবে সমাধান না পেয়ে অবশেষে গত ৭ জুন রবিবার পাঁচ জনের নামে অভিযোগ তুলে গলাচিপা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন সুনীল দেবনাথ।

স্থানীয় ও মামলাসূত্রে জানা যায়, মেয়ের মা ভাই ভাই মিষ্টর দোকানে আসলে তাদেরকে আপ্যায়ন করে এবং কথাবার্তার ফাকে প্রতিপক্ষের আদরের মেয়েকে বিয়ের কথা নিয়ে প্রস্তাব দেয় সুনীল দেবনাথ।এই প্রস্তাবের বিষয়টি মুহুর্তেই মেয়ের পরিবারের সদস্যদর মধ্যে যানা যানি হয়ে যায়। তাৎক্ষণিক মেয়ের ভাই ও কাকা সহ এলাকার কতিপয় লোকজন নিয়ে উপস্থিত হয় ঐ মিষ্টির দোকানে।শুরু হয় গালমন্দ,টানা-হেঁচড়া, কিল-ঘুষি ও দোকানের মালামাল ভাংচুর সহ দোকানে তালা ঝুলিয়ে দেয়া হয়। সেখানে মেয়ে সহ উপস্থিত সকালের কাছে পা ধরে মাপ(ক্ষমা) চাওয়ানো হয় মিষ্টি ব্যবসায়ী সুনীলকে। নিখিল ও তার লোকজনের সঙ্গে গোপন চুক্তির মাধ্যমে ছেড়ে দেওয়া হয়। কিন্তু আহত সুনীল শারীরিক অসুস্থতার জন্য সন্ধ্যার পরে ঔষধ নিতে স্থানীয় জুয়েলের ঔষধের দোকান পৌঁছালয়। জুয়েলের ফার্মেসি থেকে টেনে হেচরে পুনরায় তাকে মার ধর দেয় নিখিল ও তার সাঙ্গ-পাংঙ্গরা এবং প্রায় দুই ঘন্টা যাবৎ নিখিল দাসের ঘরে আটকে রাখে শারীরিক নির্যাতনসহ সাথে থাকা ১০০০০/- (দশ হাজার)টাকা,গলার চেইন ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

আলোচিত ঘটনার তথ্য সংগ্রহ করতে গিয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীও হেনস্তার শিকার হন। ঐ ঘরের সামনে স্থানীয় গণমাধ্যম কর্মী ও সাধারণ জনগণের অনুরোধে রাত দশটায় ছেড়ে দেওয়া হলে আহত মহাদেব এর ছেলে শুনিল দেবনাথকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে ভুক্তভোগীর পরিবার জানায়।