print news || Dailydeshsomoy

প্রকাশিত

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর কেডিসি পাড়া এলাকার দুই চিহ্নিত মাদক ব্যবসায়ী আব্দুস সাত্তার (৭০) ও তাঁর স্ত্রী সাজেদা বেগম কে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (০৮ জুন ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল সকালে অভিযান চালিয়ে নুনগোলা কেডিসি পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৫০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রফিকুল ইসলাম জানান,গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রসিকিউশন দাখিল করা হয়েছে । তাদের কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব উম্মে সালমা রুমা**আব্দুস সাত্তারকে এক বছর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এছাড়া অন্যদিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব জাকির মুন্সি *সাজেদা বেগমকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। তিনি আরও জানান,এর আগেও আব্দুস সাত্তারের নামে ০৯টি ও সাজেদার নামে ১০টি মাদকের মামলা বিচারাধীন রয়েছে। চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয় বলে জানান তিনি।