
প্রকাশিত
আয়নাল ইসলাম।
ময়মনসিংহের গফরগাঁওয়ে যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (৩০ মে) সকাল ১১টায় গফরগাঁও উপজেলার পাগলা থানার পাইথল ইউনিয়নের সরকারবাড়ি মাঠে উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক,পাগলা থানা বিএনপির সাবেক আহবায়ক, ডা. মোফাখখারুল ইসলাম রানা।
তিনি তাঁর বক্তব্যে বলেন, “জাতীয় জীবনের সকল সংকট, সংগ্রাম ও রাষ্ট্র বিনির্মাণে শহীদ জিয়ার প্রদর্শিত পথ ও আদর্শ বুকে ধারণ করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে।
জাতীয় স্বার্থ, বহুমাত্রিক গণতন্ত্র এবং জনগণের অধিকার সুরক্ষায় ইস্পাতকঠিন জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।”
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও পাগলা থানা বিএনপি সাবেক যুগ্ন আহবায়ক, অ্যাডভোকেট আল ফাত্তাহ খান।
তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে তাঁর প্রতি জানাই গভীর শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা ও দোয়া। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে।”
পাইথল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান বুলোর সভাপতিত্বে এবং মাহাবুবুর রহমান ফোরকানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এসময় উপজেলা বিএনপি, পাগলা থানা বিএনপি, পৌর বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশ, জাতি এবং গণতন্ত্রের কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, রাষ্ট্র পরিচালনায় তাঁর অবদান এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন।দ
তাঁরা তাঁর আদর্শে উদ্বুদ্ধ হয়ে জাতীয় ঐক্য, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।



