
প্রকাশিত
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান মোল্লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন পরিষদের ১২ ইউপি সদস্য। রবিবার (২৪ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ অনাস্থাপত্র জমা দেওয়া হয়।
তবে এ অনাস্থা প্রস্তাবের পেছনে স্থানীয় আধিপত্য বিস্তার এবং সাবেক ইউপি চেয়ারম্যানের ইন্ধন রয়েছে বলে অভিযোগ চেয়ারম্যান হাবিবুর রহমানের।
এদিকে ইউপি সদস্যদের প্রতি সাধারণ জেলেদের মধ্যে রয়েছে নানা অভিযোগ। সম্প্রতি বর্তমান ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান মোল্লার অনিয়মের বিরুদ্ধে সাবেক ইউপি চেয়ারম্যান আলী আহম্মেদ আকন ইউএনওর কাছে অভিযোগ করেন বলে স্বীকার করেছেন।
অন্যদিকে অনাস্থা প্রস্তাবের একটি কপি হাতে পাওয়ার কথা স্বীকার করে অফিস খোলার পরই আবেদনের বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক।



