
প্রকাশুত
ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জঃ
সিপিসি-১, র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ১০নং মনাকষা ইউপির ৫নং ওয়ার্ডস্থ সিংনগর হতে ০২ কেজি গাঁজাসহ মোঃ সুজন (২৭) নামের একজন মাদক কারবারিকে আটক করা হয়।
ঘটনা সূত্রে জানা যায়, ২০ মে ২০২৬ তারিখ র্যাব-৫, সিপিসি-১ এর একটি আভযানিক টহল দল সিপিসি-১, র্যাব ক্যাম্পের নিয়ন্ত্রাধীন এলাকায় নিয়মিত টহল, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনার উদ্দেশ্যে বের হয়ে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ থানাধীন মনাকষা বাজার এলাকায় অবস্থান করাকালীন নিজস্ব গোয়েন্দা সূত্রে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ১০নং মনাকষা ইউপির ৫নং ওয়ার্ডস্থ সিংনগর সাকিনের ওয়াক্তিয়া মসিজিদের পিছনে বাদশার আম বাগানের ভিতর একজন ব্যক্তি অবৈধ মাদক নিয়ে বিক্রয়ের জন্য অবস্থান করছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য আভিযানিক দল সরকারী গাড়ীযোগে ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে মাদক কারবারি ১) মোঃ সুজন (২৭), পিতা মোঃ ভাদু আলী, মাতা মোসাঃ সানাভান, সাং-পারচৌকা পশ্চিমপাড়া, ৫নং ওয়ার্ড, মনাকষা ইউপি, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে রাত্রি ৯.৩০ ঘটিকায় ঘটনাস্থলে আটক করা হয়। আটককৃত আসামির হেফাজত হতে তার হাতে থাকা বাজার করার ব্যাগের ভিতর হতে পলিথিনের প্যাকেটে রক্ষিত ০২(দুই) কেজি গাঁজা এবং মাদক কারবারিতে ব্যবহৃত ০১টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ তালিকামূলে জব্দ করা হয়।
আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।



