
প্রকাশিত
গলাচিপা,পটুয়াখালী,প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় গাছের কাঁঠাল কেটে নিয়ে বিতর্ক মরিচের গুড়া নিক্ষেপে এক নারী গুরুতর আহত হয়ে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি। হাসপাতাল কর্তৃপক্ষ আহত রাহিমা বেগম ( ৪০)কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
গত সোমবার(১৮) মে সন্ধ্যায় পার্শ্ববর্তী প্রতিপক্ষের অমানবিক কার্যকলাপে রাহিমা বেগম নামের এক নারী গুরুতর আহত হয়েছে ।ঘটনাটি ঘটেছে গলাচিপা পৌরসভার আট নম্বর ওয়ার্ডে হাওলাদার বাড়িতে।
বিষয়টি নিয়ে নিকট আত্মীয় জোস্ননা খানম বলেন,বাড়ির পিলার উঠিয়ে নিয়েছে,থানায় অভিযোগ করা হয়েছে তার মধ্যে আবার বিরোধীয় জমিতে থাকা গাছের কাঁঠাল কেটে নিয়েছে। রাতের বেলায় পুনরায় কাঁঠাল কেটতে গেলে আমার ননদ রাহিমা বাঁধা দেয়,এই সময় প্রতিপক্ষরা তর্ক বির্তকের ফাঁকে মরিচের গুড়া নিক্ষেপ করে। এই মরিচের গুড়ায় ননদ রাহিমা গুরুতর আহত হয়।আহত রহিমা বেগমের ভাসুর ছেলে ফেরদৌস বলেন, আমাদের জায়গায় কাঁঠাল গাছ রাতের আঁধারে কাঠাল চুরি করে নিয়ে যায়। আমার চাচি দেখে ফেলায় তার চোখে মরিচের গুলি মারে।ফেরদৌস আরও বলেন, আমার চাচীকে প্রতিবেশী সাজেদা বেগম, দিলে বেগমসহ আরো অনেকে মরিচের গুড়ি মেরেছে। এ বিষয়ে প্রতিপক্ষ সাজেদা বেগমের সাথে মুঠো ফোনে কথা বলতে গেলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। হাসপাতালে কতবরত চিকিৎসক ডাক্তার মেজবাহউদ্দিন বলেন, রোগীর চোখে মরিচের গুলি দেয়া হয়েছে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের রেফার করা হয়েছে। গলাচিপা থানার ওসি তদন্ত জিলানী বলেন, অভিযোগ পেয়েছি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



