
প্রকাশিত
ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানাধীন উপর রাজারামপুর কুমার পাড়া গ্রামস্থ এলাকা অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জ ।
গোপন সংবাদের ভিত্তিতে ১৮/০৫/২০২৬ খ্রি.
১২:০০-১২:৪০ ঘটিকাই অভিযানটি পরিচালনা করা হয় ।
আটককৃত আসামিরা হলেন (১) মোঃ আক্তারুল (২৫),(গ্রেফতার), পিতা: মোঃ ইউসুফ আলী,মাতা: মোসা: তুরহামন বেগম, সাং: উপর রাজারামপুর কুমারপাড়া,
(২) মোঃ সিফাত হাসান(২২),(গ্রেফতার), পিতা: মোঃ আঃ রাহম, মাতা: মোসা: বেবি বেগম, সাং: দূর্গাপুর চাইপাড়া, উভয়ের থানা: সদর মডেল, জেলা- চাঁপাইনবাবগঞ্জ (গ্রেফতার)।
আসামীর বিরুদ্ধে উপ পরিদর্শক মামুনুর রশীদ মামলার বাদী হয়ে সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।



