print news || Dailydeshsomoy

প্রকাশিত

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ প্রতিনিধি।

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২৬ এর মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা শেষে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে।

সোমবার (১৮ মে) গোপালগঞ্জ পুলিশ লাইন্সে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের পুলিশ সুপার জনাব মোঃ হাবীবুল্লাহ। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, স্বচ্ছ ও মেধাভিত্তিক প্রক্রিয়ার মাধ্যমে প্রার্থীদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়। যাচাই-বাছাই শেষে যোগ্য প্রার্থীদের প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

গোপালগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নিয়োগ কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে। মেধা, যোগ্যতা ও শারীরিক সক্ষমতার ভিত্তিতেই প্রার্থীদের নির্বাচন করা হয়েছে।
প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পরবর্তী কার্যক্রম ও প্রয়োজনীয় নির্দেশনা জেলা পুলিশের পক্ষ থেকে পর্যায়ক্রমে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।