print news || Dailydeshsomoy

প্রকাশিত

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নে বসত ঘরের সিঁধ কেটে চুরির ঘটনার মূল হোতা শ্যামল শীলসহ ৬ সদস্যের একটি চোর চক্রকে গ্রেফতার করেছে পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এসময় তাদের কাছ থেকে চোরাইকৃত দুটি মোবাইল ফোন ও ১০ প্যাকেট হলিউড সিগারেট উদ্ধার করা হয়।

গত ২৮ এপ্রিল দিবাগত রাতে রতনদী তালতলী ইউনিয়নে আবু সায়েমসহ বেশ কয়েকজনের বাড়িতে ও দোকানে চুরির ঘটনা ঘটে। চোরেরা ঘরের বেড়ার টিন ও সিঁধ কেটে ১ ভরি ৪ আনা স্বর্ণালংকার, ৩ ভরি রুপা, ৭টি মোবাইল সেট, ৩০ প্যাকেট সিগারেট এবং নগদ ৩০ হাজার টাকা নিয়ে যায়। এ ঘটনায় গত ১১ মে গলাচিপা থানায় একটি মামলা (নং-১৯) দায়ের করা হয়।

পটুয়াখালী পুলিশ সুপারের নির্দেশনায় পুলিশ ও ডিবি’র যৌথ টিম শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করে। গত ১১ মে গলাচিপার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রথমে রমিজ উদ্দিন ও সিয়াম চৌকিদারকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী চক্রের মূল হোতা শ্যামল শীলসহ বাকিদের গ্রেফতার করা হয়।
​গ্রেফতারকৃতরা হলেন:
১. শ্যামল শীল (৪৫), ২. রাসেল হাওলাদার (৩২), ৩. মোঃ রাশেদ ফরাজী (২০), ৪. মোঃ হামিরুল মাদব্বর (৩৮), ৫. মোঃ রমিজ উদ্দিন (৩৫) এবং ৬. মোঃ সিয়াম চৌকিদার (১৮+)।

​একটি টেকনো স্পার্ক (Tecno Spark) টাচ মোবাইল।
​একটি মার্স (Mars MS209) বাটন মোবাইল।
​১০ প্যাকেট হলিউড সিগারেট।
​গলাচিপা থানা পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা চুরির কথা স্বীকার করেছে। মামলার তদন্ত চলমান রয়েছে এবং এই চক্রের সাথে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।